৩ সেপ্টেম্বর পিক্সেল ফোনে আসছে অ্যান্ড্রয়েড ১০

৩০ আগষ্ট, ২০১৯ ১৩:১৪  
আগামী ৩ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাঠানো শুরু করছে গুগল। শুরুতে শুধুমাত্র পিক্সেল সিরিজের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌঁছাবে। পিক্সেল ৩এ, পিক্সেল ৩এ এক্সএল, পিক্সেল ৩ আর পিক্সেল ৩ এক্সএল ছাড়াও ২০১৭ সালে অবমুক্ত হওয়া পিক্সেল ২ আর পিক্সেল ২ এক্সএল ফোনে পৌঁছাবে অ্যান্ড্রয়েড ১০ আপডেট। অক্টোবর মাসে উন্মুক্ত হবে গুগলের নতুন প্রজন্মের স্মার্টফোন পিক্সেল ৪ আর পিক্সেল ৪ এক্সএল। অবমুক্তির সময় এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। পিক্সেল ৪ সিরিজের ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকতে পারে। এই খবর সত্যি হলে এই প্রথম কোন পিক্সেল সিরিজ ডিভাইসের পিছনে একাধিক ক্যামেরা দেখা যাবে। এছাড়াও এই ফোনে লেটেস্ট জেনারেশন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর থ্রিডি ফেস আনলক ফিচার থাকতে পারে। এতদিন প্রত্যেক অ্যান্ড্রয়েপ ভার্সানের নামে বিভিন্ন মিষ্টির নাম যুক্ত থাকত। এই প্রথম সংখ্যা দিকে অ্যান্ড্রয়েড ভার্সানের নাম রেখেছে গুগল অ্যান্ড্রয়েডের দশম ভার্সানের নাম রাখা হয়েছে অ্যান্ড্রয়েড ১০।